লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদি হামলায় তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত

ইয়েমেনের বিভিন্ন স্থানে সৌদি আরবের চালানো হামলায় তিন শিশুসহ অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। বৃহস্পতিবার ইয়েমেনের বিভিন্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার ভোরে ইয়েমেনের রাজধানী সানাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, সৌদি হামলায় নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

তবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ কিংবা হতাহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিবৃতিতে আর কোনো তথ্য জানানো হয়নি।

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে সৌদি হামলায় তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত

ইয়েমেনে সৌদি হামলায় তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত

প্রকাশিত হয়েছে: ০৮:০০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬