লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে ৯ জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

নাটোরের গুরুদাসপুরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলার মোট নয়টি জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা ছাড়া হয়েছে। এর মধ্যে বিলশা বিলে ৫৫ কেজি, খামারপাথুরিয়া মাদ্রাসা পুকুরে ৫০ কেজি, উপজেলা পরিষদের পুকুরে ৩০ কেজি, দিকদারিয়া বিলে ৩০ কেজি, মির্জা মাহমুদ খালে ৩০ কেজি, খোলাগাড়ি বিলে ৩০ কেজি, পাটপাড়া মরা তুলশী নদীতে ২০ কেজি, থানা পুকুরে ২০ কেজি এবং বিল কাঠর মরা নদীতে ২০ কেজি পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, পিআইও আমিনুর রশীদ, এমপি পুত্র মাহমুদুজ্জামান সোহাগ, উপজেলা বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ স্থানীয় মৎস্যজীবীরা।

জনপ্রিয় সংবাদ

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা

গুরুদাসপুরে ৯ জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত হয়েছে: ০৭:৪০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬