লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে প্রবাসী স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রাম থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় এক বাড়ি থেকে সৌদি প্রবাসী একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের দেড় বছর বয়সী শিশুকন্যা অ্যালিজার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রবাসী একরাম মোল্লা আগে তার স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর দেড় বছরের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর তিনি নিজেই ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, একরাম মোল্লা দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছিলেন। তবে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেডে যাওয়ার নতুন নিয়ম চালু

মানিকগঞ্জে প্রবাসী স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১১:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬