লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বরুড়ায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ​
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরুড়া উপজেলা বিএনপির সভাপতি জনাব কায়সার আলম সেলিমের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল ইসলাম নুরু ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তফা জামান হানিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব সৈয়দ রেজাউল হক রেজু এবং সাধারণ সম্পাদক জনাব মফিজুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বরুড়া উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল ও কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মব কালচার মোকাবিলায় নতুন আইনের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বরুড়ায় উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে: ১১:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬