লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সুরমান রেজা (৪০) নামের এক সাবেক ইউপি সদস্যকে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে অবস্থিত সাবেক এমপি ছোট মনিরের মালিকানাধীন একটি পরিত্যক্ত তেলের পাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার আবু হানিফের ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। স্থানীয়রা মহাসড়কের পাশে পরিত্যক্ত ওই পাম্পের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

সৌদির রাজধানী রিয়াদে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার

টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে: ১২:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬