লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এই ব্যক্তিগত আলাপচারিতা ও শুভেচ্ছা বিনিময় হয়েছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে ড. খলিলুর রহমান তার বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ের ওপর আলোকপাত করেন। তিনি বৈশ্বিক শান্তি রক্ষা, আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি, নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয় সংস্কার এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

পাশাপাশি, ড. খলিলুর রহমান বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল একটি জাতিসংঘ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময়

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬