লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে ভয়াবহ আগুন, ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ চার ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কারখানাটি ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন এবং সকাল সাড়ে ১০টার মধ্যে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। শুরুতে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে আরও ১৩টি ইউনিট এতে যুক্ত হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার পর গাজীপুর ও টঙ্গীসহ বিভিন্ন স্টেশন থেকে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে বা এতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ শেষ হওয়ার পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে ভয়াবহ আগুন, ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬