লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হুতিদের হামলায় সৌদি আরবে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের আকাশপথে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হওয়ার পরও দেশটিতে ইতোমধ্যে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়ামের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪ হাজার ৭১টিই বাতিল করা হয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী, উল্লিখিত সময়ে মোট ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশই চলাচল করতে পারেনি, যার ফলে রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে।

চলতি মাসে সৌদি আরবের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তাদের হামলার মূল লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং বিভিন্ন তেল স্থাপনা। জেদ্দা বিমানবন্দরের পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত।

চলতি মাসেই এই বিমানবন্দরে কয়েক দফায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যা গত এক দশকের মধ্যে সৌদি আরবে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া পরিদপ্তরে ৪৩ পদে নিয়োগ, আবেদন শুরু

হুতিদের হামলায় সৌদি আরবে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

প্রকাশিত হয়েছে: ০৭:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬