লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই আন্দোলনের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর এলাকায় অবস্থিত এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে আন্দোলনকারী শ্রমিকেরা আশেপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে ওই সড়কে থাকা কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

পরবর্তীতে শ্রমিকেরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পয়েন্টে এসে অবস্থান নেন। মহাসড়কে শ্রমিকদের অবস্থানের পর থেকেই ঢাকা-টাঙ্গাইল রুট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।

পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে গাজীপুরের শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা শ্রমিকদের সাথে কথা বলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া পরিদপ্তরে ৪৩ পদে নিয়োগ, আবেদন শুরু

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৭:০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬