লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির তৃণমূলে কমিটি গঠনে বয়সের নতুন শর্ত ও নির্দেশনা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছে। বুধবার এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাংগঠনিক উপকমিটির প্রধান সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই সাংগঠনিক দিকনির্দেশনা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির তত্ত্বাবধানে এবং উপজেলা কমিটির নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। প্রতিটি ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে এবং জনসংখ্যার অনুপাতে নারী, ভিন্ন ধর্মাবলম্বী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

কমিটির কাঠামো ও বয়সসীমা নির্ধারণ করে দিয়ে বলা হয়েছে, আহ্বায়ক হতে হলে ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর, তবে ৪০ বছর বা তার বেশি বয়সীদের অগ্রাধিকার দিতে হবে। এছাড়া সদস্যসচিবের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে ৩০ বছর। দলের জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতেই ৩০ বছরের কম বয়সীদের রাখা যাবে না।

নিয়মিত শিক্ষার্থীদের (রানিং স্টুডেন্ট) ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, তাদের দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে রাখা যাবে না; তারা ছাত্রশক্তিতে কাজ করবেন। তবে ৩০ বছরের কম বয়সী কিন্তু নিয়মিত শিক্ষার্থী নন—এমন ব্যক্তিদের যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তি বা দলের অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আকার সম্পর্কে বলা হয়েছে, ৩১ থেকে ৫১ সদস্যের কমিটি পূর্ণাঙ্গ হিসেবে গণ্য হবে। ৩১ জনের কম সদস্য থাকলে তাকে আংশিক কমিটি হিসেবে ঘোষণা করতে হবে, তবে আংশিক কমিটিতে অন্তত ১১ জন সদস্য থাকা বাধ্যতামূলক। এ ধরনের আংশিক কমিটি ঘোষণার ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে হবে। এছাড়া বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্যসংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে: মহানগর ও জেলা কমিটি ১০১ সদস্যের, উপজেলা, পৌরসভা ও থানা কমিটি ৭১ সদস্যের, ইউনিয়ন কমিটি ৫১ সদস্যের এবং ওয়ার্ড কমিটি ৩১ সদস্যের হবে। নেতৃত্বের ক্ষেত্রে স্থানীয়ভাবে পরিচিত, গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল

এনসিপির তৃণমূলে কমিটি গঠনে বয়সের নতুন শর্ত ও নির্দেশনা

প্রকাশিত হয়েছে: ০১:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬