লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। এ সময় তারা ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে, দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এদিন বিকাল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই শোভাযাত্রায় দলের নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা অংশ নেবেন।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে। তারেক রহমানের এই অংশগ্রহণকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং তারা শোভাযাত্রা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

জনপ্রিয় সংবাদ

জীবনযাপন বদল ও পুষ্টিকর খাবারেই ক্যানসার প্রতিরোধ সম্ভব

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

প্রকাশিত হয়েছে: ০৩:৩৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬