লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধারে ৭ নভেম্বর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরলেন ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ৭ নভেম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। শনিবার লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি ধারাবাহিকভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তিনি আরও উল্লেখ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি মানেই গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকার অটুট। তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা আরও বেগবান হবে।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি জেলার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং জেলার ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন।

জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এই আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন, যেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের নতুন সরকার: আইজেনকোট না নেতানিয়াহু, সিদ্ধান্ত রোববার

গণতন্ত্র পুনরুদ্ধারে ৭ নভেম্বর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরলেন ত্রাণমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১২:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬