লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি অনেক বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এবং ইউএনডিপির সহযোগিতায় অধস্তন আদালতের বিচারকদের অংশগ্রহণে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন বিচারক মানেই সৎ—এটিই প্রত্যাশিত। বিচারকের নামের আগে ‘সৎ জজ’ বলা কিছুটা অতিরঞ্জিত। বিচার বিভাগের শুদ্ধাচারের সমস্যাকে অনেকে আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখলেও তিনি একে বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে দেখেন। তিনি জানান, হাতে গোনা কয়েকজন বিচারক আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাদের বিষয়ে সরকার ও প্রধান বিচারপতি জিরো টলারেন্স দেখাচ্ছেন।

অধস্তন বিচার বিভাগের বিচারকদের প্রশংসা করে মন্ত্রী বলেন, বর্তমান বিচারকরা মেধার স্বাক্ষর রেখে সকাল ৯টা থেকে রাত ৮টা-৯টা পর্যন্ত নিরন্তর কাজ করছেন। টিআইবির উদ্দেশে তিনি বলেন, যারা বুদ্ধিবৃত্তিকভাবে পক্ষপাতদুষ্ট, দুর্নীতিগ্রস্ত এবং সুপ্রিম কোর্টকে প্রশ্নবিদ্ধ করেছেন, তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কথা বলা প্রয়োজন। জুলাই মাসে অনেক মানুষ নিহত ও পঙ্গুত্ববরণ করলেও বুদ্ধিজীবীদের একটি অংশের নীরবতার সমালোচনা করে তিনি বলেন, সমাজে বুদ্ধিবৃত্তিক বিভাজন তৈরি হয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক সচিবালয় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংবিধান সংশোধনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ চলছে। তিনি টিআইবির কাছে আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে মৌলিক ও জনকল্যাণমুখী পরামর্শ আহ্বান করেন, যা পরবর্তী পর্যালোচনা সভায় আলোচনা করা হবে। এমন একটি বিচার বিভাগ গড়ে তোলার ওপর জোর দেন তিনি যেখানে নিরপেক্ষ ন্যায়বিচার দৃশ্যমান হবে।

অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের রুল অব ল, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটসের সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়েগার এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬