লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ওয়ারিশান সনদের অভিযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদে একই পরিবারের নামে দুটি পৃথক ওয়ারিশান সনদ ইস্যু করা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। দুটি সনদে ওয়ারিশের সংখ্যার মধ্যে গরমিল দেখা গেছে। একটি সনদে চার ছেলে ও তিন মেয়ের নাম উল্লেখ থাকলেও অন্যটিতে পাঁচ ছেলে ও তিন মেয়ের নাম দেওয়া হয়েছে। দ্বিতীয় সনদে আজগর আলী নামের একজনকে মৃত দেখানো হয়েছে। তবে অভিযোগকারী ব্যক্তি নিজেকে আজগর আলী ওরফে আজিজুর রহমান দাবি করে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। তাঁকে মৃত বানিয়ে ওয়ারিশান সনদ ব্যবহার করে তাঁর ভাইয়েরা তাঁর কেনা জমি নিজেদের নামে খারিজ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ইউনিয়ন পরিষদের রেকর্ড ও দুই সনদের নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ভুবন আলীর ওয়ারিশান সনদ প্রদান করেন। সেখানে চার ছেলে ও তিন মেয়ের নাম নিবন্ধিত ছিল। পরবর্তীতে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি আকচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিমলা রানী একই পরিবারের নতুন একটি সনদ ইস্যু করেন। সেখানে পাঁচ ছেলে ও তিন মেয়ের নাম অন্তর্ভুক্ত করা হয় এবং আজগর আলীকে মৃত দেখানো হয়।

অভিযোগকারী আজিজুর রহমান জানান, পরিবারের বড় ছেলে আজগর আলী ওরফে আজিজুর রহমান তিনি নিজেই। তাঁর চার ভাই হলেন আনোয়ারুল হক, মাশারুল হক, আমিরুল ইসলাম ও তিনি নিজে। এছাড়া তিন বোনের মধ্যে বড় বোন হাজেরা বেগম মারা গেছেন এবং বাকি দুই বোন জীবিত। তাঁর ভাষ্যমতে, আজগর আলী নামে পৃথক কোনো ভাই ছিল না; বরং তাঁর নিজের একটি নামকে দুই ভাগ করে নতুন একজনের ভুয়া পরিচয় দাঁড় করিয়ে তাকে মৃত দেখানো হয়েছে। তিনি বলেন, বাবা গোলাম রসুল তাঁর জন্য আজগর আলী ওরফে আজিজুর রহমান নামে একটি জমি কিনেছিলেন, যা পরবর্তীতে বাবার জীবদ্দশাতেই শুক্রা শীলের কাছে বিক্রি করা হয়। জমিটি পৈতৃক সম্পত্তি নয়। তাঁর কেনা সম্পত্তি হাতিয়ে নিতেই এই জালিয়াতি করা হয়েছে। ঘটনা জানার পর প্যানেল চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি বাড়িতে এসে তাঁকে জীবিত দেখেন এবং সনদ সংশোধনের আশ্বাস দিলেও তা ‘আজ করব, কাল করব’ বলে ঘুরিয়ে রাখা হচ্ছে।

অন্যদিকে আজিজুর রহমানের তিন ভাই আনোয়ারুল হক, মাশারুল হক ও আমিরুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা মূলত পাঁচ ভাই ছিলেন। আজগর আলী নামের এক ভাই শৈশবে আনুমানিক ৯ থেকে ১০ বছর বয়সে কালাজ্বরে আক্রান্ত হয়ে মারা যান। ফলে আজিজুর রহমানের উত্থাপিত অভিযোগ সত্য নয়।

তবে স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, ছোটবেলা থেকে তাঁরা ওই পরিবারকে চার ছেলে ও তিন মেয়ের পরিবার বলেই চিনে এসেছেন। আজগর আলী ও আজিজুর রহমান একই ব্যক্তি এবং তিনি এখনো জীবিত রয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে মৃত দেখানো হয়েছে কি না, তা সঠিকভাবে তদন্তের দাবি জানান তারা। আকচা ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, পরিবারটিতে চার ভাই ও তিন বোন ছিল বলেই তিনি জানেন। প্যানেল চেয়ারম্যানও বিষয়টি জানতেন, কিন্তু যথাযথ যাচাই-বাছাই না করেই নতুন সনদ ইস্যু করা হয়ে থাকতে পারে।

স্থানীয় ইউপি সদস্য বিজয় চন্দ্র বলেন, আগের চেয়ারম্যানের দেওয়া সনদের বিষয়টি তিনি জানতেন। কিন্তু প্যানেল চেয়ারম্যানের দেওয়া নতুন সনদের বিষয়টি তাঁর জানা ছিল না। আজগর আলী ও আজিজুর রহমান মূলত একই ব্যক্তি, যিনি এখনো জীবিত আছেন। বিষয়টি নিয়ে প্যানেল চেয়ারম্যান সিমলা রানী জানান, ৫ নম্বর ওয়ার্ডের আজগর আলী নামের এক জীবিত ব্যক্তির ভাইয়েরা ইউপিতে এসে আবেদন করেছিলেন এবং একটি মৃত্যু সনদও সঙ্গে এনেছিলেন। আবেদনে পাঁচ ভাইয়ের নাম উল্লেখ করায় এবং মৃত্যু সনদ থাকায় সনদটি দেওয়া হয়, তবে পুরো বিষয় নিয়ে তিনিও এখনো সন্দেহের মধ্যে রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদনে ধস

ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ওয়ারিশান সনদের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০১:০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬