লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে হাসিনার ফেরার অপেক্ষায় প্রশাসন? জরুরি সভায় প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন ও সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার পটভূমিতে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের ‘ধীরে চলো নীতি’ কিংবা ‘অপেক্ষা করার প্রবণতা’ রয়েছে কিনা, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবদের কাছ থেকে এ বিষয়ে জানতে চান এবং প্রশাসনিক কাজকর্মে গতি আনার কঠোর নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু হওয়ার পর উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে দুপুরে এ সভার ডাক দেওয়া হয়। পরবর্তীতে দুপুর আড়াইটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবেরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব সভায় প্রশ্ন তোলেন—প্রশাসনের কোনো স্তরে কেউ কাজের গতি কমিয়ে দিয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কিনা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব ও সংশ্লিষ্ট সারসংক্ষেপ (সামারি) পাঠাতে কোনো ধরনের বিলম্ব করা যাবে না। একই সঙ্গে চলমান শ্রমিক আন্দোলন ও সার্বিক সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও গৃহিত পদক্ষেপগুলোর কথা জনগণের সামনে জোরালোভাবে তুলে ধরার নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিকে সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে আলোচনায় উল্লেখ করা হয়েছে। তবে প্রশাসনিক কর্মতৎপরতা জোরদার করতে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের অর্জনগুলো সাধারণ মানুষের কাছে উপস্থাপনের তাগিদ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নানামুখী রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে, তাই দেশে ও বিদেশে সরকারের প্রতি যে সমর্থন তৈরি হয়েছে তা ধরে রাখতে প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা জরুরি।

প্রতিবেদনটির প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম।

জনপ্রিয় সংবাদ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডিসেম্বরে হাসিনার ফেরার অপেক্ষায় প্রশাসন? জরুরি সভায় প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

প্রকাশিত হয়েছে: ১১:২৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬