লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ৩৮১ শিল্প কারখানা বন্ধ: সংসদে জানালেন শিল্পমন্ত্রী

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন সারাদেশে মোট ৩৮১টি শিল্প কারখানা বর্তমানে রুগ্ন বা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তার নির্বাচনী এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে বিদ্যমান শিল্প কারখানার সংখ্যা, চালু ও বন্ধ থাকা কারখানার হিসাব এবং এগুলো পুনরায় চালু করার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির সরকারি পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন।

জবাবে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বিসিক শিল্পনগরীর অন্তর্ভুক্ত নয় এমন কারখানার তথ্য বিসিকের কাছে নেই, কারণ বিসিক কেবল তাদের নিজস্ব শিল্পনগরী বা শিল্পপার্কের প্লট বরাদ্দপ্রাপ্ত কারখানাগুলোর তথ্য সংরক্ষণ করে। তিনি আরও জানান, শ্যামপুর শিল্পাঞ্চলে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন বিসিআইসি সংশ্লিষ্ট দুটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং দুটিই বর্তমানে বন্ধ রয়েছে।

সারাদেশের সামগ্রিক চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, বিসিকের ৮৪টি শিল্পনগরীতে ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লট রয়েছে। এর মধ্যে বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। এই কারখানাগুলোর মধ্যে ৩৮১টি বর্তমানে রুগ্ন বা বন্ধ অবস্থায় রয়েছে। তবে কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত ২২টি কারখানা পুনরায় চালু করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পালক সন্তানের বংশপরিচয়, পর্দা ও সম্পদের শরয়ি বিধান

সারাদেশে ৩৮১ শিল্প কারখানা বন্ধ: সংসদে জানালেন শিল্পমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৯:০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬