লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কথাসাহিত্যে ‘ফিরে দেখা সাহিত্য পদক ২০২৬’ পেলেন দীপু মাহমুদ

কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 'ফিরে দেখা সাহিত্য পদক ২০২৬' পেয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক দীপু মাহমুদ। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬'-এ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

গত শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের অন্নদামোহন হলে এই উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের আটটি বিভাগ থেকে প্রায় দুশতাধিক লেখক, কবি, গবেষক ও সংস্কৃতিকর্মী অংশ নেন। এছাড়া ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫টি ছোটকাগজের সম্পাদক ও প্রতিনিধিরা এতে যোগ দেন।

উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সাহিত্য সেমিনার, কবিতা পাঠ, বই ও লিটলম্যাগ প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পদক প্রদান। অনুষ্ঠানে কথাসাহিত্যে লেখকের দায়বদ্ধতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রতি বছরের মতো এবারও কবিতা, ছড়া, ছোটকাগজ, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি, শিক্ষা, সামাজিক অবদান, সংগঠন এবং লোকঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

বর্ণবাদী প্রচারণার অভিযোগে নেতানিয়াহুকে দুষলেন গাদি আইজেনকোট

কথাসাহিত্যে ‘ফিরে দেখা সাহিত্য পদক ২০২৬’ পেলেন দীপু মাহমুদ

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬