লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খতিব গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জিন তাড়ানোর প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রেজাউল বারী (৪৭) নামের এক খতিবকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করার পর গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল এবং পরিবারের সদস্যরা বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়েও তাকে সুস্থ করতে পারেননি। একপর্যায়ে গত ২০ সেপ্টেম্বর কিশোরীর মা-বাবা তাকে রেজাউল বারীর কাছে নিয়ে যান। রেজাউল বারী শ্রীনগরের একটি মসজিদে খতিবের দায়িত্ব পালন করতেন এবং শ্রীনগর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।

পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে নিয়ে তার মা-বাবা রেজাউল বারীর ভাড়া বাসায় যান। সেখানে জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই রাতেই থানায় অভিযোগ করলে পুলিশ শ্রীনগর বাজার এলাকা থেকে অভিযুক্ত রেজাউল বারীকে আটক করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, গতকাল সকালে কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। সেই মামলায় রেজাউল বারীকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়। মুন্সিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম মিয়া জানান, শুনানি শেষে আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জে জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খতিব গ্রেপ্তার

মুন্সিগঞ্জে জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খতিব গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬