লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে সোমবার বসছে মজুরি বোর্ড

দেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ করতে সোমবার (১৬ নভেম্বর) তৃতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। গত ১১ নভেম্বর বোর্ডের জারি করা এক সভার নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার বেলা ১১টায় ৪০, সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সভাটি হওয়ার কথা ছিল। তবে বোর্ডের সভাকক্ষে স্থান সংকুলান না হওয়ায় এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থান পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৮, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে (শ্রম ভবন, লেভেল-১৯) সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আফতাব সুবহানী।

সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং শিল্প খাতটিতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ নিয়ে আলোচনা।

এর আগে গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, মালিকপক্ষকে প্রস্তাব জমা দেওয়ার জন্য চারদিন সময় দেওয়া হয়েছিল এবং তারা ১৫ নভেম্বর তা জমা দিবেন বলে জানিয়েছিলেন। বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় নির্ধারণ করা হয়েছিল। তবে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এবার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে সোমবার বসছে মজুরি বোর্ড

প্রকাশিত হয়েছে: ০৬:০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬