লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে মূলধারায় আনার আহ্বান মন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনাকে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধের বৈশ্বিক প্রচেষ্টায় বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পদের পুনঃব্যবহারকে মূলধারায় নিয়ে আসা এখন সময়ের দাবি।

শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১)-এর ব্লু জোনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘প্রবৃদ্ধি কি বর্জ্য উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে?’ শীর্ষক এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি কেবল পরিবেশ রক্ষার মাধ্যম নয়, বরং এটি জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, জনস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার। এই খাতে কার্যকর পরিবর্তনের জন্য আন্তর্জাতিক অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগীদের সক্রিয় ও সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি গুরুত্বারোপ করেন।

বিশ্বের বর্তমান উৎপাদন ও ভোগের ধরনে বিশাল ব্যবধানের কথা তুলে ধরে পরিবেশমন্ত্রী জানান, প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি উপকরণ ও সম্পদ ব্যবহার করা হলেও এর ১০ শতাংশেরও কম পুনরায় ব্যবহারের আওতায় আসে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বন্যার সময় বর্জ্য অপসারণ কেন্দ্র ও পানি নিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় তা জনস্বাস্থ্য ও জীবিকার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। তাই বাংলাদেশের জন্য বর্জ্য ব্যবস্থাপনা কোনো পৃথক কর্মসূচি নয়, বরং এটি জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির অপরিহার্য অংশ।

সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ‘ত্রি-আর’ (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) কাঠামো এবং লেড-অ্যাসিড ব্যাটারির জন্য একই ধরনের ব্যবস্থা প্রণয়নের কাজ চলছে। এছাড়া পরিবেশ অধিদপ্তর ও ইউএনআইডিওর সহযোগিতায় সিরাজগঞ্জে চিকিৎসাবর্জ্য শোধনাগার স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃত্তাকার অর্থনীতিভিত্তিক উন্নয়ন মডেল গ্রহণের অঙ্গীকার রয়েছে। এর অংশ হিসেবে কঠিন বর্জ্য, চিকিৎসাবর্জ্য, বস্ত্রবর্জ্য ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া দেশজুড়ে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) স্থাপন এবং প্রতিটি বিভাগে ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে।

জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় সক্ষম অবকাঠামো অপরিহার্য। তিনি বর্জ্য ব্যবস্থাপনা খাতে আন্তর্জাতিক অর্থায়নের জন্য ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের মতো একটি পৃথক আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিড আলোচনাটি সঞ্চালনা করেন। এতে জার্মানির পরিবেশ, জলবায়ু কার্যক্রম, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. হাইকে হেনসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৭:৩২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬