লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণিল আয়োজনে পত্নীতলায় দাসনগর মলংশাহ মাদ্রাসার সুবর্ণজয়ন্তী সম্পন্ন

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ: অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের ঐতিহ্যবাহী দাসনগর মলংশাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি তথা গৌরবময় সুবর্ণজয়ন্তী উৎসব।

মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ‘সুবর্ণজয়ন্তী ও ঈদ পুনর্মিলনী-২০২৬’ এবং একটি মনোজ্ঞ ‘ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। দিনব্যাপী এই উৎসব পুরোনো ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

র‍্যালি ও স্মৃতিচারণে উৎসবের সূচনা

পবিত্র কুরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও একটি বর্ণাঢ্য র‍্যালির (শোভাযাত্রা) মাধ্যমে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর মূল আনুষ্ঠানিকতায় শুরু হয় স্মৃতিচারণ পর্ব। এই পর্বে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের ফেলে আসা সোনালী দিনগুলোর স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

মনমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

বিকেলে আয়োজন করা হয় এক আকর্ষণীয় ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে দেশের নামকরা শিল্পীদের পরিবেশিত হামদ-নাত ও নান্দনিক ইসলামী সংগীত উপস্থিত শতশত দর্শক ও শ্রোতাকে মুগ্ধ করে।

সম্মাননা ও বিশেষ মোনাজাত

অনুষ্ঠানের শেষাংশে মাদ্রাসার বিদায়ী ও প্রবীণ গুণী শিক্ষক এবং সাবেক কৃতী শিক্ষার্থীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষে, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সার্বিক মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে স্মরণীয় এই সুবর্ণজয়ন্তী আয়োজনের সমাপ্তি ঘটে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ জন

বর্ণিল আয়োজনে পত্নীতলায় দাসনগর মলংশাহ মাদ্রাসার সুবর্ণজয়ন্তী সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০১:১৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬