লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জয়কে ‘দিনের আলোয় ডাকাতি’ বললেন জোসে মরিনিয়ো

বিশ্বকাপের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে মিসরকে। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের বিতর্কিত সিদ্ধান্ত এবং ভিএআরের রহস্যজনক ভূমিকা। মিসরের একটি গোল বাতিল এবং পেনাল্টি বঞ্চিত হওয়ার ঘটনায় ফুটবল বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে।

রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক কিংবদন্তি কোচ জোসে মরিনিয়ো এই ঘটনাকে সরাসরি ‘দিনের আলোয় ডাকাতি’ বলে আখ্যা দিয়েছেন। তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, ‘যখন আপনি এই আর্জেন্টিনা দলটির বিপক্ষে খেলবেন, তখন ২-০ গোলে এগিয়ে থাকাও যথেষ্ট নয়। কারণ আপনি মাঠে শুধু ১১ খেলোয়াড়ের বিরুদ্ধে খেলছেন না। আপনি খেলছেন রেফারির বাঁশির বিরুদ্ধে, আপনি খেলছেন ভিএআর রুমের বিরুদ্ধে, এমনকি আপনি খেলছেন এ টুর্নামেন্টের পুরো পাতানো চিত্রনাট্যের বিরুদ্ধে!’

বিশ্বখ্যাত দাবাড়ু ও রাজনৈতিক বিশ্লেষক গ্যারি ক্যাসপারভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিফাকে ‘দুর্নীতিগ্রস্ত তামাশা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, অনেক দূরের এক ফাউলের অজুহাতে মিসরের একটি গোল বাতিল করা হলেও, কয়েক মিনিট পর একই রকম পরিস্থিতিতে আর্জেন্টিনার গোল বাতিল করা হয়নি। ফিফা বড় তারকাদের সুবিধা পাইয়ে দিতে ব্যস্ত বলেও তিনি মন্তব্য করেন।

ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়েরারও ভিএআরের দ্বিচারিতার সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘হয় দুটোই ফাউল, না হলে একটাও ফাউল নয়। কিন্তু তারা তো আমাদের বলেছিল যে, তারা ম্যাচের ভেতর নতুন করে রেফারিং করবে না!’ এছাড়া সাবেক আর্সেনাল তারকা ইয়ান রাইটও মিসরের এই ক্ষোভকে সম্পূর্ণ যৌক্তিক বলে সমর্থন জানিয়েছেন। মিসর কোচ হোসাম হাসানের পর এবার এই কিংবদন্তিরা সরাসরি ফিফা ও রেফারির বিরুদ্ধে মুখ খুলেছেন।

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ঘোষণা নাহিদ ইসলামের

আর্জেন্টিনার জয়কে ‘দিনের আলোয় ডাকাতি’ বললেন জোসে মরিনিয়ো

প্রকাশিত হয়েছে: ১০:৩২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬