লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সরকারি কর্মচারী হাসপাতালে নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ১০টি ভিন্ন পদে সর্বমোট ৩৩ জন কর্মকর্তা ও কর্মচারীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ঢাকা কর্মস্থলে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং তা চলবে আগামী ১৪ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এছাড়া অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের সময় প্রার্থীদের ৩০০-৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি বাবদ টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এর মধ্যে ১ থেকে ৫ নং পদের জন্য ১৬৮ টাকা, ৬ থেকে ৯ নং পদের জন্য ১১২ টাকা এবং ১০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য ফি হিসেবে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়মাবলী সরকারি কর্মচারী হাসপাতালের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক মানদণ্ড নিয়ে উদ্বেগ এইচআরডব্লিউর

সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬