লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের কাছে হারলেও পেনাল্টি ঠেকিয়ে রেকর্ড গড়লেন মরক্কোর ইয়াসিন বুনো

ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কো বিদায় নিলেও গোলরক্ষক ইয়াসিন বুনোর পারফরম্যান্স ছিল আলোচনার কেন্দ্রে। পুরো ম্যাচজুড়ে তিনি ছিলেন দুর্দান্ত। ম্যাচের ২৫ মিনিটে মাজরাউয়ির ফাউলের কারণে ফ্রান্স পেনাল্টি পায়। ৩ মিনিট ১১ সেকেন্ডের নাটকীয় বিরতির পর এমবাপ্পের শটটি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বুনো। এই সেভটির মাধ্যমে বিশ্বকাপে শুট-আউটসহ চারটি পেনাল্টি বাঁচানোর অনন্য রেকর্ড গড়লেন তিনি। ১৯৬৬ সালের পর এটি যৌথভাবে সর্বোচ্চ, যেখানে তার সঙ্গী আরও পাঁচজন গোলরক্ষক।

বিশ্বকাপে এ পর্যন্ত মোট নয়টি পেনাল্টির মুখোমুখি হয়েছেন বুনো। এর মধ্যে চারটি তিনি সেভ করেছেন, তিনটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং মাত্র দুটি গোল হয়েছে। এর আগে ২০২২ বিশ্বকাপে শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে শুট-আউটে কার্লোস সোলের ও সের্হিও বুসকেতসের শট ঠেকিয়ে মরক্কোকে প্রথমবার কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। এছাড়া শেষ ৩২-এর লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষেও একটি শট ঠেকিয়েছিলেন এই গোলরক্ষক।

ম্যাচে ফ্রান্স প্রথমার্ধে ১৩টি শট নিলেও মরক্কোর ছিল মাত্র একটি। তবে বুনোর দৃঢ়তায় প্রথমার্ধ গোলশূন্য ছিল। তিনি দেজিরে দুয়ে ও দায়ত উপামেকানোর শটসহ মোট তিনটি সেভ করেন। পুরো ম্যাচে তার মোট সেভের সংখ্যা ছয়টি। লুকাস দিনিয়ের দূরপাল্লার একটি শট তার নৈপুণ্যে ক্রসবারে লেগে ফিরে আসে। এত প্রতিরোধের পরও ৬০ মিনিটে এমবাপ্পে এবং ৬৫ মিনিটে দেম্বেলের গোলে হার এড়াতে পারেনি মরক্কো।

৩৫ বছর বয়সী ইয়াসিন বুনো বর্তমানে সৌদি ক্লাব আল হিলালের হয়ে খেলছেন। ৯৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অভিজ্ঞ গোলরক্ষক সেভিয়ায় থাকাকালীন দুটি ইউরোপা লীগ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছেন।

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ঘোষণা নাহিদ ইসলামের

ফ্রান্সের কাছে হারলেও পেনাল্টি ঠেকিয়ে রেকর্ড গড়লেন মরক্কোর ইয়াসিন বুনো

প্রকাশিত হয়েছে: ০৩:১৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬