লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শীর্ষ সহযোগী

বিশ্বজুড়ে চলমান সাঁড়াশি অভিযানের মুখে কোণঠাসা হয়ে পড়ছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। যুক্তরাষ্ট্রের পর এবার এই অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফ্রান্স। কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফের বাইরে গুলিবর্ষণের ঘটনার তদন্তের সূত্র ধরে ফ্রান্সে গ্রেফতার করা হয়েছে বিষ্ণোই গ্যাংয়ের এক শীর্ষ সহযোগীকে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ গত শুক্রবার নিশ্চিত করেছে যে, ফ্রান্স থেকে গরিন্দর দেব নামের এক গ্যাংস্টারকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে কানাডায় নিয়ে আসা হবে। মার্কিন বিচার বিভাগের অভিযোগপত্র অনুযায়ী, ৪০ বছর বয়সি এই ব্যক্তি ‘ডক্টর’, ‘রকেট’ এবং ‘রিটজ কার্লটন’ নামেও পরিচিত।

অভিযোগ রয়েছে যে, গরিন্দর দেব লরেন্স বিষ্ণোইয়ের অপরাধমূলক নেটওয়ার্ককে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিতেন। এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বিপুল পরিমাণ কোকেন এবং হেরোইন পাচারের ষড়যন্ত্র ও সরবরাহে সাহায্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০২৫ সালের জুনে প্রায় ৯৯.২ কেজি কোকেন এবং ১ কেজি হেরোইনের একটি চালান পাঠানোর চেষ্টার সঙ্গে তার নাম জড়ায়, যা পথিমধ্যেই মার্কিন সংস্থাগুলো জব্দ করেছিল।

এদিকে, এই একই ঘটনায় কানাডিয়ান পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং বিষ্ণোই গ্যাংয়ের অন্য এক সদস্যকে ভারতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে কানাডা কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার পণ্য জব্দ

ফ্রান্সে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শীর্ষ সহযোগী

প্রকাশিত হয়েছে: ০৮:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬