লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৪ দলের বিশ্বকাপ আয়োজন ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ: লা লিগা সভাপতি

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল আসরকে ৬৪ দলের টুর্নামেন্ট হিসেবে আয়োজনের যে আলোচনা ফিফা শুরু করেছে, তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। ইতালির ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই পরিকল্পনার কড়া সমালোচনা করেন।

সাক্ষাৎকারে তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কার্যকাল নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইনফান্তিনো এক দশক ধরে ফিফা পরিচালনা করছেন, তবে যে ব্যবস্থার ওপর ভিত্তি করে তিনি ক্ষমতায় রয়েছেন, তাতে বড় ধরনের ত্রুটি রয়েছে। লা লিগা প্রধানের মতে, ফুটবলে ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের পথে।

ফুটবলের বিশ্বায়ন এবং অতিরিক্ত ম্যাচের চাপের ফলে ঘরোয়া ফুটবল যে ক্ষতির মুখে পড়ছে, তা তুলে ধরে তেবাস বলেন, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য তারা পুরো ফুটবল শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অথচ এই ফুটবলই লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করে এবং এতে গুটিকয়েক ফুটবলার অংশ নেওয়ার সুযোগ পায়।

২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেই ফিফা সভাপতি দলসংখ্যা ৬৪ করার বিষয়ে আলোচনার কথা প্রকাশ্যে আনেন।

আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে তেবাস বলেন, তারা বারবার এই চাপ নিয়ে আপত্তি জানালেও ফিফা একের পর এক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিচ্ছে। তার মতে, জাতীয় দলের ম্যাচ কমিয়ে সব স্তরের ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়া উচিত, কারণ ঘরোয়া লিগগুলোই মূলত ফুটবল খেলাটাকে বাঁচিয়ে রাখে।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে খাসপাড়ার ৫০ ভূমিহীন পরিবারের উচ্ছেদ আপাতত স্থগিত

৬৪ দলের বিশ্বকাপ আয়োজন ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ: লা লিগা সভাপতি

প্রকাশিত হয়েছে: ১২:৪৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬