লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগের প্রেক্ষিতে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

ইসি মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুসরণ করে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনার জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই এই নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। যদি একাধিক প্রার্থী না থাকে, তবে একক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। ভোটার তালিকা তৈরির বিষয়ে তিনি জানান, বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন।

সাপ্তাহিক ছুটির কারণে শনিবার ইসির কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার বা তার পরবর্তী সময়ে ইসি নির্বাচনের তফশিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে শুক্রবার বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি প্রেস ব্রিফিংয়ে জানান যে, তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকাল ৫টার দিকে গ্রহণ করেছেন। গুরুতর অসুস্থতা এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে স্পিকার জানান। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন এবং আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

প্রকাশিত হয়েছে: ০৫:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬