লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দায়িত্বশীল আচরণের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সবাইকে ধৈর্য, সহনশীলতা এবং দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। তিনি মনে করেন, শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে গণতন্ত্রকে একটি স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করাই এখনকার সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক নির্বাচিত সরকার থেকে অন্য নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাও সবার দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক এই বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আবদুস সালাম বলেন, গত ১৭-১৮ বছর ধরে দেশের মানুষ যে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে, তা থেকে উত্তরণে বর্তমান সরকার গণতন্ত্র সুসংহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টাকে সফল করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন হয়েছিল, ২০২৪ সালের গণঅভ্যুত্থান তারই ধারাবাহিকতা।

প্রদর্শিত আলোকচিত্রগুলো দেশের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসের সাক্ষী উল্লেখ করে তিনি বলেন, এই ছবিগুলোর সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারী মানুষের সম্পৃক্ততা ছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য কেবল ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্র কোনো একদিনে প্রতিষ্ঠিত হয় না, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। তাই রাজনৈতিক আচরণ, সমালোচনা ও মতপ্রকাশের ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে হবে। গণতন্ত্র টিকে থাকলে দেশ এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহ-সভাপতি মশিউর রহমান সুমন, অর্থসম্পাদক নাসিম শিকদার ও দপ্তর সম্পাদক ফরিদ আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীর গণহত্যার বিচার দ্রুত শেষ করার অঙ্গীকার ট্রাইব্যুনালের

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দায়িত্বশীল আচরণের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

প্রকাশিত হয়েছে: ১২:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬