লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা ও নিবন্ধন বাতিল

ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। এখন থেকে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে ব্যাটারি রিচার্জ করা হলে এসব রিকশার নিবন্ধন ও নবায়ন দেওয়া হবে না, পাশাপাশি করা হবে জরিমানা। এছাড়া ঢাকার ই-রিকশাগুলোকে সুশৃঙ্খল করতে পুরো রাজধানীকে আটটি জোনে ভাগ করে আলাদা আলাদা রং ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ই-রিকশা সংক্রান্ত আইন ইতোমধ্যে পাস হয়েছে এবং এর ওপর ভিত্তি করে বিধিমালা তৈরির কাজ শুরু হয়েছে। নতুন নিয়মে ই-রিকশাগুলোকে সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় এনে সেখান থেকেই নিবন্ধন দেওয়া হবে। রিকশাগুলোর ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে এবং বিষয়টি নিশ্চিত করবে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌরসভা। এছাড়া ই-রিকশার জন্য ফিটনেস সনদ নেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানী শহরকে মোট আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চারটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারটি জোন থাকবে। প্রতিটি জোনের রিকশার জন্য আলাদা রং নির্ধারণ করা হবে, যাতে সহজে শনাক্ত করা যায়। এক জোনের রিকশা যেন অন্য জোনে ঢুকতে না পারে, সেজন্য আধুনিক জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হবে।

সভায় প্রতিমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে অন্যান্য সরকারি দপ্তরেও এটি সম্প্রসারিত হবে। সরকারি অফিসের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে।

একই সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিগত ১৮০ দিনের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্রও সবার সামনে তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

১৫০ গ্যাসকূপ ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা মাহদী আমিনের

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা ও নিবন্ধন বাতিল

প্রকাশিত হয়েছে: ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬