লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই রাজধানীর বিভিন্ন রুটের গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সোমবার সকালে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, দূরপাল্লার বাসগুলোতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। এসি ও নন-এসি প্রায় সব ধরনের বাসেই এই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন।

মাগুরাগামী যাত্রী মো. রমজান জানান, রোববার তিনি ৫০০ টাকায় ঢাকায় এসেছিলেন, কিন্তু সোমবার একই রুটে ঈগল পরিবহনের টিকিট কাটতে তাকে ৬০০ টাকা গুনতে হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তেলের দাম বাড়ার অজুহাতে পরিবহন সংশ্লিষ্টরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন, যার চাপ পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। একইভাবে রংপুরের যাত্রী মো. রিয়াদুর রহমান জানান, কয়েক দিন আগেও যে টিকিট ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা ৯০০ টাকায় কিনতে হয়েছে। অনেক ক্ষেত্রে দামাদামি করেও ভাড়া কমাতে হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের।

পরিবহন সংশ্লিষ্টরা সরাসরি ভাড়া বাড়ানোর কথা স্বীকার না করলেও লোকসানের দোহাই দিচ্ছেন। পূর্বাশা পরিবহনের সহকারী মো. ইলিয়াস জানান, সরকার নতুন ভাড়ার তালিকা না দেয়া পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে ভাড়া বাড়াননি। তবে সূর্যমুখী পরিবহনের সহকারী ব্যবস্থাপক ওয়াদুদ হোসেন জানান, ফরিদপুর, বরিশাল, কুষ্টিয়া ও রাজবাড়ীসহ বিভিন্ন রুটে ৫০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। তিনি দাবি করেন, প্রতি ট্রিপে খরচ ৪ হাজার টাকা বেড়ে যাওয়ায় লোকসান এড়াতে বাড়তি ভাড়া নিতে হচ্ছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জি আর শহীদ জানান, হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ায় তারা এখনো নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। তবে বিআরটিএ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে শিগগিরই নতুন ভাড়ার তালিকা নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, পাম্পগুলোতে এখন বাড়তি দামে তেল কিনতে হচ্ছে, তাই বাস মালিকদের লোকসান এড়াতে এই পরিস্থিতি দুই-তিন দিন চলতে পারে। এদিকে, সাভার পরিবহনের সহকারী মো. হালিম জানান, যাত্রীরা বাড়তি ভাড়া দিতে রাজি নন এবং তারা সরকার নির্ধারিত নতুন চার্ট দেখতে চাইছেন।

উল্লেখ্য, রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। রাত ১২টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে গতকাল রাতে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬