লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে সেবা নিশ্চিত করা সম্ভব নয়: হোসেন জিল্লুর

নাগরিকদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কেবল রাষ্ট্রের ওপর নির্ভর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে রাজধানীর বারডেম অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় এই সভা অনুষ্ঠিত হয়।

হোসেন জিল্লুর রহমান বলেন, রাষ্ট্রের বাইরে থাকা সেবামূলক প্রতিষ্ঠানের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যেভাবে নিজস্ব উদ্যোগে, বিকেন্দ্রীকৃত পদ্ধতিতে এবং টেকসইভাবে সেবা কার্যক্রম পরিচালনা করছে, তা উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষণীয় একটি উদাহরণ। তিনি আরও বলেন, এই সমিতির কার্যক্রমকে একটি ‘কেস স্টাডি’ হিসেবে দেখা যেতে পারে, যা শুধু ডায়াবেটিস নয়, বরং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সমাজের অন্যান্য ক্ষেত্রেও ভূমিকা রাখতে সক্ষম।

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, রোগ হওয়ার আগে, শনাক্ত হওয়ার সময় এবং রোগ হওয়ার পর—প্রতিটি পর্যায়েই সচেতনতা প্রয়োজন। রোগ হওয়ার আগের ধাপের সচেতনতা বাড়াতে চিকিৎসকদের পাশাপাশি শিক্ষক, স্থানীয় সরকার এবং সমাজের অন্যান্য অংশীজনদের যুক্ত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, স্কুল পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় সরকারকে এলাকার স্বাস্থ্য পরিস্থিতির প্রতি আরও দায়িত্বশীল করার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, ডায়াবেটিস রোগীর সংখ্যায় বাংলাদেশ বিশ্বে সপ্তম, তবে খরচায় সবচেয়ে কম।

জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের দূরদর্শী উদ্যোগের প্রশংসা করে হোসেন জিল্লুর রহমান বলেন, ১৯৫৬ সালে যে স্বপ্ন নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছিল, তা আজও বিস্তৃত হচ্ছে। তিনি আরও বলেন, দেশের লক্ষ্য শুধু রোগ নিয়ন্ত্রণ নয়, বরং মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার জন্য আইন করার উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, টাইপ-২ ডায়াবেটিসের শুরুতে সাধারণত কোনো লক্ষণ থাকে না। তাই জটিলতা দেখা দেওয়ার অপেক্ষা না করে আগেই পরীক্ষা ও সচেতন হওয়া জরুরি। তিনি টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ইনসুলিনের প্রাপ্যতাকে মানবাধিকার হিসেবে বিবেচনার দাবি জানান। তিনি বলেন, ইনসুলিন বেঁচে থাকার জন্য অপরিহার্য হরমোন এবং টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা এর ওপর পুরোপুরি নির্ভরশীল।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমেদ এবং বারডেম হাসপাতাল প্রশাসনের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক ফারজানা বি ইব্রাহিম।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ১০:৩০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬