লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান হত্যায় দণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে দণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ ৪৫ বছর ধরে মোজাফফর পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোর্ট মার্শালের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন ডিবি কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

জিয়াউর রহমান হত্যায় দণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬