লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি, প্রশ্ন করলেন জোকোভিচ

বিশ্বকাপ ফাইনালের আগে এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো ক্রীড়াবিশ্ব। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক টেনিস তারকা নোভাক জোকোভিচ নিজে প্রশ্নকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়ে লিওনেল মেসিকে জিজ্ঞেস করেন, তিনি কীভাবে খেলার মাঠের চাপ সামলান। দুই তারকার বয়সই এখন ৩৯ এবং কেউই অবসরের কোনো ইঙ্গিত দেননি।

জোকোভিচের প্রশ্নের জবাবে মেসি হাসি মুখে বলেন, তিনি চাপ নিয়ে খুব বেশি চিন্তিত হন না। তার কাছে খেলাটি সবসময়ই উপভোগের বিষয় এবং প্রতিযোগিতার একটি স্বাভাবিক অংশ। মেসি বলেন, আমরা প্রতিযোগিতা ভালোবাসি এবং সবসময় জিততে চাই। তবে ফুটবল একটি খেলা মাত্র, যেখানে প্রতিপক্ষও জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামে। ফলে সবসময় জয় পাওয়া সম্ভব নয়।

মেসি আরও বলেন, সময়ের সাথে সাথে তিনি এই উপলব্ধি অর্জন করেছেন যে, জীবনে জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি থাকে। এই বাস্তবতা তাকে একজন খেলোয়াড় এবং ব্যক্তি হিসেবে আরও পরিণত হতে সাহায্য করেছে। আগামী ১৯ জুলাই মেসি তার তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবেন, যেখানে প্রতিপক্ষ স্পেন। এর আগে কয়েক দিন আগেই জোকোভিচ উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী ও টাঙ্গাইলে সেতুতে অনিয়ম, এলজিইডির তিনজন বরখাস্ত

চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি, প্রশ্ন করলেন জোকোভিচ

প্রকাশিত হয়েছে: ১১:১৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬