লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

জাতীয় সংসদ নির্বাচনে এমপিদের শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা না থাকায়, স্থানীয় সরকার নির্বাচনেও জনপ্রতিনিধিদের জন্য এ ধরনের কোনো শর্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রী ড. মইন খানের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হলে তা মানবাধিকার লঙ্ঘনের কারণ হতে পারে।

এক প্রশ্নের জবাবে মীর শাহে আলম জানান, আইন অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন আইন পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।

এদিকে, বৈঠকে উপস্থিত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড সরকারের সম্পর্ক অত্যন্ত ভালো এবং দুই দেশ এই সম্পর্ক আরও জোরদার করতে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরের ইসলামপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

প্রকাশিত হয়েছে: ০৭:০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬