লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ড্যাব-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৮ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শুরুর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের পর দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের পরবর্তী কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিকতা শেষে শান্তির প্রতীক হিসেবে একজোড়া পায়রা উড়িয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্যরা।

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ, গ্রেপ্তার ৪৪৮

ড্যাব-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৯:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬