লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে না রাশিয়া, জানাল মস্কো

ইরান থেকে রাশিয়ার কূটনীতিক ও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নাকচ করেছে মস্কো। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তেহরানে অবস্থিত রুশ দূতাবাসের বরাতে জানানো হয়েছে, কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই এবং সেখানে কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে।

এর আগে রাশিয়ার ভেদোমোস্তি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও সংবাদ অ্যাগ্রিগেটর কর্মীদের সরিয়ে নেওয়ার বিষয়টি প্রচার করেছে। একটি চ্যানেলে দাবি করা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় স্থাপনা থেকে রুশ পরমাণু বিশেষজ্ঞ ও কর্মীদের সরিয়ে নিতে কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

শনিবার এক বিবৃতিতে রুশ দূতাবাস এই দাবিগুলোকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে। দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, দূতাবাসের কর্মী কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কোনো রুশ বিশেষজ্ঞেরই ইরান ছাড়ার পরিকল্পনা নেই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটির একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর বারবার হামলার শিকার হয়েছে। এমনকি গত জুলাই মাসে প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও স্থাপনাটির ভেতরে ক্ষয়ক্ষতির চিহ্ন লক্ষ্য করা গিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

জাপানে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে না রাশিয়া, জানাল মস্কো

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬