লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের নেপথ্য নায়ক কি উনাই সিমন নাকি এমিলিয়ানো মার্টিনেজ?

চলতি বিশ্বকাপে দর্শক-সমর্থকরা অনেক রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করেছেন, যার শেষ হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে। যদিও ভক্তদের নজর থাকবে লামিনে ইয়ামাল ও লিওনেল মেসির মতো তারকাদের দিকে, তবে শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারেন দুই দলের গোলরক্ষক—স্পেনের উনাই সিমন ও আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।

টুর্নামেন্ট জুড়ে উনাই সিমন অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। স্পেন যদি শিরোপা জেতে, তবে তার হাতে গোল্ডেন গ্লাভস ওঠা প্রায় নিশ্চিত। দলের রক্ষণভাগও ছিল বেশ শক্তিশালী; বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ছাড়া পুরো টুর্নামেন্টে তারা খুব কম গোল হজম করেছে। সোফাস্কোর ওয়েবসাইট সিমনকে টুর্নামেন্ট জুড়ে ৭.০৪ রেটিং দিয়েছে। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে ৭.১, সৌদি আরবের বিপক্ষে ৭.২ এবং উরুগুয়ের বিপক্ষে তার রেটিং ছিল ৭.৪। নকআউট পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ৬.৯, পর্তুগালের বিপক্ষে ৭.৫, বেলজিয়ামের বিপক্ষে ৬.২ এবং ফ্রান্সের বিপক্ষে ৭.০ রেটিং পেয়েছেন তিনি। এখন পর্যন্ত ১০টি সেভ করা এই গোলরক্ষক স্পেনের সবচেয়ে বড় ম্যাচে নিজের দক্ষতার নতুন পরীক্ষা দেবেন।

গ্রুপ পর্বে দুর্দান্ত রক্ষণভাগের পর নকআউটের প্রতিটি ম্যাচে সিমন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে পর্তুগাল ও ফ্রান্সের মতো ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে তার একাধিক সেভ স্পেনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যদিও স্পেনের আক্রমণভাগের কেউ হয়তো ম্যাচের নায়ক হিসেবে আবির্ভূত হবেন, তবে নেপথ্য নায়ক হিসেবে উনাই সিমনের ভূমিকা অনস্বীকার্য হতে পারে।

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দি থানা থেকে বেরিয়ে গেল আটক কিশোররা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ফাইনালের নেপথ্য নায়ক কি উনাই সিমন নাকি এমিলিয়ানো মার্টিনেজ?

প্রকাশিত হয়েছে: ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬