লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হোসেন গ্রেফতার দুটি বোমা সদৃশ্য বস্ত উদ্ধার

মোঃ মামুনুর রশীদ : মেহেরপুর প্রতিনিধি

বোমা হোসেন যার নাম শুনলেই কেঁপে উঠতেন ব্যবসায়ী ও এলাকাবাসী। মেহেরপুরের গাংনীর অলিগলিতে যেখানে-সেখানে বিষ্ফোরিত হতো বোমা ও পড়ে থাকত রহস্যময় বোমা সদৃশ বস্তু, আর তার নেপথ্যে ছিলেন এই একজন মানুষ দাবি পুলিশের। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসী হোসেন আলী ওরফে পিচ্চি হোসেন ওরফে বোমা হোসেন অবশেষে ধরা পড়লেন কুমিল্লার নাঙ্গলকোটে।

নিজ এলাকা থেকে বহুদূরে লুকিয়েও রক্ষা পাননি বোমা হোসেন তথ্যপ্রযুক্তির নজরদারি থেকে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতারের পরই যেন খুলে যায় রহস্যের জট। জিজ্ঞাসাবাদে মুখ খোলেন হোসেন নিজেই। আর তার দেখানো পথ ধরে শুক্রবার রাত ২টায় পুলিশ হানা দেয় তার নিজের বাড়ি গাংনী উপজেলার পৌরসভাধীন পুর্ব মালসাদ গ্রামে। সেখান থেকে উদ্ধার হয় আরও দুটি বোমা সদৃশ বস্তু- যেন নিজের ঘরেই লুকিয়ে রেখেছিলেন আতঙ্কের রসদ!

শুধু বোমা কাণ্ডই নয়, পিচ্চি হোসেন ও বোমা হোসেন- এর ফাইলে জমা আছে আরও ভারী অভিযোগ- দুটি হত্যা মামলাসহ সাতটি জিআর ওয়ারেন্ট! সে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবসায়ির কাছ থেকে চাদা দাবী করতো। সে দাবী পরিশোধে অপারগতা প্রকাশ করলে তার বাড়িতে বোমা হামলা করা হতো কিংবা বোমা রেখে আসতো।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, এখানেই থামছে না অভিযান- এবার লক্ষ্য তার বাহিনীর সহযোগীদের খুঁজে বের করা। প্রশ্ন থেকে যাচ্ছে, এই চক্রের জাল কতদূর বিস্তার হয়েছে ।

মোঃ হোসেন আলী ওরফে পিচ্চি হোসেন ওরফে বোমা হোসেন (৫০) গাংনীর পূর্ব মালসাদহ গ্রামের ওহিল উদ্দীনের ছেলে। স্থানীয় সুত্র জানায় হোসেন প্রায় ৮ বছর আগে এলাকা ত্যাগ করে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতে জরুরি সেবায় নিয়োজিতদের কর্মস্থলে থাকতে হবে

গাংনীর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হোসেন গ্রেফতার দুটি বোমা সদৃশ্য বস্ত উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬