লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের শুরুতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, বোয়েসেলে খরচ পৌনে দুই লাখের নিচে

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের ফ্লাইট শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি জানান, মেডিকেল পরীক্ষা শুরু হওয়ার দুই থেকে চার দিনের মধ্যে কর্মীরা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হতে পারবেন। সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে অভিবাসনের ক্ষেত্রে এক একজন কর্মীর আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে।

রাজধানীর একটি হোটেলে বুধবার উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। নুরুল হক বলেন, নভেম্বরের ১ তারিখ বা প্রথম সপ্তাহের মধ্যেই কর্মী পাঠানোর প্রক্রিয়া পুরোদমে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে দুই দেশের নির্ধারিত ওয়েবসাইটগুলোতে অনুমোদিত মেডিকেল পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে বলে বাংলাদেশকে অবহিত করেছে।

মেডিকেল পরীক্ষার ফি এবং মালয়েশিয়ায় যেতে মোট কত টাকা ব্যয় হবে, সে বিষয়ে বুধবার সংশ্লিষ্টদের বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে অভিবাসনসংক্রান্ত সব ধরনের কার্যক্রম পুনরায় সক্রিয় হবে। এছাড়া সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ব্যয় কত হবে, তা-ও অংশীজনদের সঙ্গে সার্বিক আলোচনা ও হিসাব-নিকাশ করে নির্ধারণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৪: ৫৮আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৫: ০১

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৯:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬