লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নবীনগর ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের মাঠে জমজমাটভাবে চলছে “সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের” ফাইনাল খেলা।

বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু’র প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের সংসদ সদস্য এডভোকেট এমএ মান্নান এমপি, মুন্সীগঞ্জের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি এবং নিহত সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন ও নবীনগরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এমপি।

খেলা শুরুর আগে অতিথিরা সাজেদুল ইসলাম সুমনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। পরে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন খেলার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে। সুমনের মতো মেধাবী তরুণদের স্মরণে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেয়।”

ফাইনাল খেলাটি উপভোগ করতে ফতেহপুর ও আশপাশের গ্রাম থেকে হাজারো ক্রীড়াপ্রেমী মাঠে ভিড় জমান। পুরো মাঠ ছিল দর্শকে কানায় কানায় পরিপূর্ণ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

নবীনগরে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবীনগরে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০২:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬