লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক:

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী মাহাবুব আলম চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গলাচিপা উপজেলা ছাত্রদল এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও জনসেবায় মরহুম কাজী মাহাবুব আলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের অধিকার আদায় এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সকলের প্রার্থনা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম আর নেই

প্রকাশিত হয়েছে: ০৩:১৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬