লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসানে আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের ইতি টানার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হওয়া এই দুই দিনের বৈঠকটি গত ফেব্রুয়ারির পর থেকে দেশ দুটির মধ্যে অনুষ্ঠিত প্রথম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন এই আলোচনায় কেবল যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের একটি স্থায়ী সমাধানের ওপর জোর দিচ্ছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে রাশিয়া এবং ইউরোপের মধ্যে একটি দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব রাখা হয়েছে। এই কাঠামোয় নিয়মিত পরামর্শ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা, সামরিক স্বচ্ছতা এবং উত্তেজনা হ্রাসে পারস্পরিক পদক্ষেপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনারের মতে, এই নতুন নিরাপত্তা কাঠামো ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি বজায় রাখার পরিবেশ তৈরি করতে সক্ষম। আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও অংশগ্রহণ করছেন।

তবে এই আলোচনার টেবিলে কিছু জটিলতাও তৈরি হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছে, যা ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং সামগ্রিক ইউরোপীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। শান্তি আলোচনার অংশ হিসেবে ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করা এবং রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনার টেবিলে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির গোয়েন্দাপ্রধান রুস্তেম উমেরভ। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। বিশেষ উল্লেখ্য যে, প্রথমবারের মতো রাশিয়ার এই প্রতিনিধি দলে কূটনীতিক সের্গেই রিয়াবকভকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, পরিবেশ ও বাঁধ নিয়ে উদ্বেগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসানে আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা

প্রকাশিত হয়েছে: ০৪:০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬