লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার ফিল্ড অফিসার মো. রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ ইউনুস আলী মন্ডল ও মাস্টার ট্রেইনার মোহাম্মদ রুহুল আমিন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও শান্তির পথে জীবন পরিচালনার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সুশাসন ও আইনের শাসন জরুরি

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া

প্রকাশিত হয়েছে: ০৮:০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬