লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার তেঁতুলঝোড়া কলেজে এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়: “আদর্শ ইউনিয়ন গড়ার কারিগর তোমরাই” – আমান উল্লাহ আমান।

সাভার উপজেলা রিপোর্টার (ঢাকা) : 

সাভারের ঐতিহ্যবাহী তেঁতুলঝোড়া কলেজে আবেগ, কান্না আর নতুন স্বপ্নের মিশেলে অনুষ্ঠিত হলো এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

২৮ জুন রবিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানকে শেষবারের মতো বিদায় জানায়। অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চোখে ছিল আগামীর জন্য শুভকামনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসু ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজ তোমরা এই কলেজের গণ্ডি পেরিয়ে যাচ্ছো। মনে রাখবে, সার্টিফিকেটই শিক্ষার শেষ কথা নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো নিজেকে একজন দক্ষ, সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। পরীক্ষার এ প্লাস যেমন জরুরি, তার চেয়েও বেশি জরুরি চরিত্রের এ প্লাস।”

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে একটি সুন্দর তেঁতুলঝোড়া গড়তে চাই। যে তেঁতুলঝোড়া হবে মাদকের অভিশাপমুক্ত, যে তেঁতুলঝোড়ায় থাকবে না চাঁদাবাজির কোনো অন্ধকার। আর এই স্বপ্নের তেঁতুলঝোড়া তোমরাই গড়বে। তোমরাই হবে আগামীর কারিগর। শিক্ষা নাও, নীতি শেখো, তারপর সমাজকে বদলে দাও।”

অনুষ্ঠানের একপর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা কার্ড তুলে দেওয়া হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের মাথায় হাত রেখে দোয়া করেন। এরপর আসন্ন এইচএসি পরীক্ষায় শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষার্থীরা জানায়, এই দিনটি তারা কখনো ভুলবে না। শিক্ষকদের দেওয়া শিক্ষা ও আদর্শকে বুকে ধারণ করেই তারা আগামীর পথে এগিয়ে যাবে

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল

সাভার তেঁতুলঝোড়া কলেজে এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়: “আদর্শ ইউনিয়ন গড়ার কারিগর তোমরাই” – আমান উল্লাহ আমান।

প্রকাশিত হয়েছে: ০২:১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬