লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের শ্রদ্ধা নিবেদন

সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী।

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে তার আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যোগাযোগ ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে শহীদদের অপমান করেছে ভারত: রিজভী

মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে: ০৮:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬