লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার আশ্বাস এডিবির

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতার পরিধি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং সংস্থার এই অবস্থানের কথা জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষভিত্তিক শিখন পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধি, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, পিইডিপি-৫ কর্মসূচির কার্যক্রম ও অর্থায়নকে আরও সুনির্দিষ্ট, বাস্তবায়নে সহজ এবং ফলাফলভিত্তিক করার লক্ষ্যেই এটিকে একাধিক পৃথক প্রকল্পে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে ছয়টি পৃথক প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে, যা উন্নয়ন সহযোগীদের অর্থায়ন ও অর্জিত ফলাফল স্পষ্ট করতে সহায়তা করবে। তিনি নিশ্চিত করেন যে, বিদ্যমান সহযোগিতার আওতায় নেওয়া পদক্ষেপ ও প্রতিশ্রুতি অক্ষুণ্ন থাকবে।

প্রাথমিক শিক্ষা খাতের বিবরণ তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিন ধরে এই খাতে অবকাঠামো তৈরি, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, পাঠ্যক্রম ও শিক্ষকমূল নির্দেশিকা তৈরি, শিক্ষার সরঞ্জাম সরবরাহ এবং বিদ্যালয় উন্নয়ন অনুদান বাবদ প্রচুর বিনিয়োগ করা হয়েছে। তবে এসব উদ্যোগের বাস্তব সুফল পেতে হলে শ্রেণিকক্ষে পাঠদান কতটা ফলপ্রসূ হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করা জরুরি। সে কারণে সরকার এখন শ্রেণিকক্ষের প্রকৃত পরিস্থিতি, শিক্ষকদের পড়ানোর ধরন এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতির ওপর বাড়তি নজর দিচ্ছে।

দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন ও জীবনব্যাপী শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের সঙ্গে উন্নয়ন সহযোগীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এডিবিসহ আন্তর্জাতিক অংশীদারদের অংশগ্রহণে এ খাতে বড় প্রকল্প গ্রহণের বিশাল সুযোগ রয়েছে। এডিবির কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং প্রাথমিক শিক্ষা খাতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্বে চলা সংস্কার কার্যক্রম, সরাসরি বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি মন্তব্য করেন, পাঠদান নিশ্চিত ও শিখনফল অর্জনে প্রতিমন্ত্রীর এই প্রত্যক্ষ ভূমিকা এডিবির চিন্তা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে হুবহু মিলে যায়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া ছাড়াও এডিবির প্রতিনিধিদলের সদস্য হিসেবে সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিষয়ক পরিচালক গি সুন সং, প্রজেক্ট অফিসার ফায়জা আহমেদ এবং প্রোগ্রামস অফিসার ফারিন ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা চলছে

প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার আশ্বাস এডিবির

প্রকাশিত হয়েছে: ০৯:০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬