লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় জমি দখলের অভিযোগ এনজিও পরিচালকের বিরুদ্ধে

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ওয়ারিশদের মালিকানাধীন ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলমের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে যে, ওই জমিতে সংস্থাটির পরিচালক ভবন নির্মাণ ও পুকুর খনন করেছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগটি উত্থাপন করেন অজিফা খাতুনের ছোট মেয়ের জামাতা ইমাম উদ্দিন। তিনি জানান, তার শাশুড়ি অজিফা খাতুনের আট মেয়ে থাকলেও কোনো ছেলে সন্তান নেই। হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর লক্ষীদিয়া মৌজায় তাদের পৈতৃক ৪৮ শতাংশ জমি দ্বীপ উন্নয়ন সংস্থা অবৈধভাবে দখলে রেখেছে। ইমাম উদ্দিনের দাবি, জমি উদ্ধারে বাধা দিলে তাদের মামলা ও হামলার ভয় দেখানো হচ্ছে, যার ফলে অজিফা খাতুনের আট মেয়ে তাদের ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আতঙ্কে রয়েছেন।

ইমাম উদ্দিন আরও জানান, তারা জমির মালিকানার কাগজপত্রসহ হাতিয়ার সার্কেল এসপি বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। সার্কেল এসপি অভিযোগটি গ্রহণ করে হাতিয়া থানার ওসিকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও এখন পর্যন্ত পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে অজিফা খাতুনের বড় মেয়ে রিজিয়া বেগমও উপস্থিত ছিলেন।

এদিকে, নিজের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলম। তিনি নিজেকে একজন মুক্তিযোদ্ধা এবং হাতিয়ার যুদ্ধকালীন কমান্ডার দাবি করে বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। তার দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই অভিযোগ তোলা হয়েছে এবং ভুক্তভোগীদের কোনো আপত্তি থাকলে তারা আদালতের আশ্রয় নিতে পারেন। এ বিষয়ে জানতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইমাম উদ্দিন।

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা চলছে

হাতিয়ায় জমি দখলের অভিযোগ এনজিও পরিচালকের বিরুদ্ধে

প্রকাশিত হয়েছে: ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬