লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য কমিশনে নিয়োগে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত পরিবেশের আহ্বান

প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে দলীয় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব থেকে বেরিয়ে এসে দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা এবং সৎসাহসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়। প্রধান তথ্য কমিশনার ও দুইজন তথ্য কমিশনার নিয়োগের সুপারিশের লক্ষ্যে গঠিত পাঁচ সদস্যের বাছাই কমিটির সভাপতি এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবসহ কমিটির অন্যান্য সদস্যদের কাছে পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে।

তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী গঠিত বাছাই কমিটি সম্প্রতি নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্য অধিকার ফোরাম জানিয়েছে, এর মাধ্যমে একটি স্বাধীন, কার্যকর ও জনমুখী তথ্য কমিশন গঠনের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।

ফোরামের মতে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করে একটি দক্ষ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ কমিশনের ওপর। তাই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের শুধু আইনে নির্ধারিত দায়িত্ব পালনের সক্ষমতা থাকলেই চলবে না, বরং সব ধরনের প্রভাবমুক্ত থেকে জনস্বার্থে কাজ করার যোগ্যতাকেও বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তথ্য অধিকার আইন নাগরিকের বাক ও চিন্তার স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি কমানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে অতীতে দলীয় রাজনৈতিক বিবেচনা ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে তথ্য কমিশনের নিয়োগ প্রক্রিয়া আইনটির প্রত্যাশিত সুফল নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। বর্তমান বাছাই কমিটি এ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে তথ্য অধিকার ফোরাম।

বিবৃতিতে তথ্য অধিকার ফোরামের কোর গ্রুপের সদস্যদের পক্ষে স্বাক্ষর করেছেন ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের চেয়ারপারসন অনন্য রায়হান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল।

জনপ্রিয় সংবাদ

যবিপ্রবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সেমিনার ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর

তথ্য কমিশনে নিয়োগে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত পরিবেশের আহ্বান

প্রকাশিত হয়েছে: ১২:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬