লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী

ফেনীতে বিভিন্ন রাজনৈতিক দল ও সনাতন ধর্মাবলম্বী নাগরিকসহ তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার বিকেলে ফেনী শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী ও যোগদান অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন জামায়াত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান। শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।

দলীয় সূত্র জানায়, মাসব্যাপী পরিচালিত ব্যাপক দাওয়াতী অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই যোগদানের সিদ্ধান্ত নেন। এছাড়া চলমান এই কার্যক্রমের আওতায় ইতোমধ্যে প্রায় তিন হাজার সাধারণ মানুষ জামায়াতের গণমুখী আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটির সাথে সম্পৃক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াতে ২২.৪ বিলিয়ন ডলারের চুক্তি করল যুক্তরাষ্ট্র

ফেনীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী

প্রকাশিত হয়েছে: ০৬:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬