লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে এসবি প্রধানের বড় ঘোষণা: শিগগিরই খুলছে টুরিস্ট ভিসা, চালু হচ্ছে ঢাকা-বেনাপোল-কলকাতা সরাসরি ট্রেন

বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত ও বাণিজ্য সহজ করতে একগুচ্ছ বড় সুখবর দিয়েছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সর্দার নুরুল আমিন। আজ শনিবার সকাল ১১টায় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান।
এসবি প্রধান জানান, খুব অল্প সময়ের মধ্যেই দুই দেশের মধ্যে টুরিস্ট ভিসা চালুর বিষয়টি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এর পাশাপাশি যাত্রীভোগান্তি কমাতে এবং সেবা আরও দ্রুত ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে একটি মেগা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি রেলের মহাপরিচালকের সঙ্গে কথা বলব, যাতে ঢাকা থেকে বেনাপোল হয়ে সরাসরি কলকাতায় ট্রেন চলাচলের ব্যবস্থা দ্রুত করা যায়। এই সংযোগ চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।”
পরিদর্শনকালে বেনাপোল ইমিগ্রেশন, স্পেশাল ব্রাঞ্চ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসবি প্রধান আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলোর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তঃযোগাযোগ, অর্থনৈতিক সম্পর্ক এবং সীমান্তভিত্তিক বাণিজ্য আরও শক্তিশালী হবে। 

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের প্রতি ভক্তদের শ্রদ্ধা

বেনাপোল সীমান্তে এসবি প্রধানের বড় ঘোষণা: শিগগিরই খুলছে টুরিস্ট ভিসা, চালু হচ্ছে ঢাকা-বেনাপোল-কলকাতা সরাসরি ট্রেন

প্রকাশিত হয়েছে: ০৮:৪৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬